টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সিলেট স্ট্রাইকার্সের হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেটের বিপক্ষে ২০ বল এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা। দলটি বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নও।
তবে, শেষ মুহূর্তে আন্দ্রে রাসেলের ক্যাচটা যদি মুশফিকুর রহিম মিস না করতেন, তাহলে ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। ১২৫ রানের ছোট পুঁজি নিয়েও বেশ লড়াই করেছে সিলেট স্ট্রাইকার্স।
অবশ্য এবারের টুর্নামেন্টটা বেশ হতাশাজনকভাবেই শুরু হয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। টানা কয়েকটি ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছিলো তারা।
তবে জয়ের ধারায় ফিরে আসার পরই দুর্বার হয়ে ওঠে ইমরুল কায়েসের দল। শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েই ওঠে তারা প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ারে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে তারা আবারও উঠে গেলো ফাইনালে।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে সিলেটকে ব্যাট করতে পাঠায় কুমিল্লা। বোলারদের সাঁড়াসি বোলিংয়ে সিলেটকে দাঁড়াতেই দেয়নি উইকেটে। এর ফলে ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর লঙ্কাবধ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল





