ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির নাম শওকত আলী (৫০) ।
আজ বৃহস্পতিবার বিকেলে মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শওকত আলী মাটিলা গ্রামের মনছুর আলীর ছেলে।
এ বিষয়ে বিজিবি খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় জুলুলি যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে সন্দেহ হওয়ায় শওকত আলীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৫৫ গ্রাম।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে প্রশ্নফাঁস: কেন্দ্রসচিব ৩ দিনের রিমান্ডে
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধার করা সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।






হাতিয়ায় জলদস্যু বাহিনীর গোলাগুলিতে ৩ জন নিহত - tathyasangjog
September 29, 2022[…] আরও পড়ুনঃ ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১ […]
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু - tathyasangjog
September 29, 2022[…] আরো পড়ুন : ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১ […]
অবৈধ গ্যাসের সংযোগের দায়ে ৮ লাখ টাকা জরিমানা - tathyasangjog
September 29, 2022[…] আরো পড়ুন : ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১ […]
লাইসেন্স না থাকায় নোয়াখালীর ৩ হাসপাতাল সিলগালা - tathyasangjog
September 29, 2022[…] আরও পড়ুন : ঝিনাইদহে ৪০ টি সোনার বারসহ আটক ১ […]