“জ্বালাও-পোড়াও সন্ত্রাস করে সরকার হটানোর পাঁয়তারা করছে বিএনপি”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে এসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি- আগামীকাল (শনিবার) ঢাকায় আমাদের সম্মেলন, তারা (বিএনপি) তাদের কর্মসূচি পিছিয়েছে, কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগ- এ ধরনের প্রোগ্রাম রয়েছে তাদের।
এসময় মফস্বল খালি করে দলের সব নেতাকর্মীদের ঢাকায় আসতে নিষেধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই- আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুলসংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা থাকবেন, সম্মেলনে সবাই আসবেন না। যারা থাকবে ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবেন। সারা বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।
আরও পড়ুনঃ ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬





