জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে অংশ নেবেন। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।
এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ কূটনীতিকরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এবার আয়োজকের পাশাপাশি জি২০’র সভাপতিও ভারত। এ কারণে এ বছরের সম্মেলনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবশেষ ‘মান কি বাত’ অনুষ্ঠানে বলেছেন, জি২০ সম্মেলন আয়োজনে তারা পুরোপুরি প্রস্তুত। আগামী মাসে ভারতের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলন দেশটির সম্ভাবনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব তুলে ধরবে বলে আশা করছেন তিনি।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। এ সময় তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।
আরও পড়ুনঃ মানসিক স্বাস্থের সুস্থতা প্রয়োজন রয়েছে শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী






জামানত বাড়ছে সংরক্ষিত মহিলা আসনে - Tathya Sangjog
August 28, 2023[…] আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা […]
সাইবার সিকিউরিটি অ্যাক্টের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা - Tathya Sangjog
August 28, 2023[…] আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা […]
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
August 28, 2023[…] আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা […]
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু - Tathya Sangjog
August 28, 2023[…] আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা […]
"জনগণ ছাড়া পৃথিবীর কোথাও গণ আন্দোলন সফল হয়নি" - Tathya Sangjog
August 28, 2023[…] আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা […]
"বুদ্ধিজীবীদের বিবৃতি কি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের বঞ্চিত করার জন্য" - Tathya Sangjog
August 28, 2023[…] আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা […]