জার্মানিতে ট্রেনে ছুরিকাঘাতে নিহত ২
জার্মানিতে একটি ট্রেনে ছুরিকাঘাতে কমপক্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার কিয়েল থেকে হামবুর্গগামী একটি আঞ্চলিক ট্রেন ব্রোকস্টেড স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে এক ব্যক্তি বেশ কয়েকজন যাত্রীকে ছুরি দিয়ে আক্রমণ করে।
এ বিষয়ে পুলিশের মুখপাত্র জুরগেন হেনিংসেন বলেছেন, হামলায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হামলাকারীও আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে তারা জানিয়েছে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি





