জাতীয়

জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ শরণার্থীর লাশ উদ্ধার

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

জাম্বিয়ায় একটি সড়কের পাশ থেকে ২৭টি মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

ধারণা করা হচ্ছে মৃতদেহগুলো ইথিওপিয়া থেকে পাচার হওয়ার শরণার্থীদের। রাজধানী লুসাকার উত্তরের একটি এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধ‍ার করা হয়।

রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সেখানকার কয়েকজন বাসিন্দা মৃতদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বলে জানান জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে। তিনি বলেন, সেখান থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। যিনি নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

মানব পাচারের একটি গুরুত্বপূর্ণ পথ জাম্বিয়া। সাধারণত হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে দক্ষিণ আফ্রিকায় মানব পাচার করতে এই পথ ব্যবহার করা হয়। মৃতদেহ থেকে পরিচয় সংক্রান্ত যেসব নথি উদ্ধার হয়েছে তাতে পুলিশ ধারণা করছে মৃত ব্যক্তিরা ইথিওপিয়ার নাগরিক।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র