জাপানে ভয়াবহ তুষারপাতে ১৩ জনের মৃত্যু
জাপানের বিভিন্ন অংশে গত কয়েকদিনের ভারি তুষারপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।
শনিবার বিকেল পর্যন্ত সময়ের মধ্যে জানা যায়, আহতদের মধ্যে ৩০ জনের আঘাত গুরুতর।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকদিন ধরে চলতে থাকা এ তুষারপাতে হতাহতের পাশাপাশি, ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল ও জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানায়, তুষার ঝড়ের কারণে দেশটির উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সড়কপথে যানচলাচল ব্যাহত হয়।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের নেতৃত্বে ফের শেখ হাসিনা





