জাতীয় চলচ্চিত্র পুরস্কার: ২৭ ক্যাটাগরিতে পুরস্কৃত ৩২ জন, উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা
২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার ঘোষণা করেছে। এবার জানা গেলো উপস্থাপনার দায়িত্বে থাকছেন ফেরদৌস-পূর্ণিমা জুটি।
এবার আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)।
আগামী ১৪ নভেম্বর চীন মৈত্রী বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনার জন্য প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী পূর্ণিমা। তার সঙ্গে উপস্থাপনা করবে নায়ক ফেরদৌস। এর আগেও পূর্ণিমা এই মঞ্চে সঞ্চালনা করেছেন।
এদিকে উপস্থাপনা ফেরদৌসের প্রথম নয়, এর আগেও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন ফেরদৌস। তবে আরও দু-এক দিন পর জানা যাবে তিনি থাকছেন কি না, বিষয়টি চূড়ান্ত নয়।
আরও পড়ুন: ১২ নভেম্বর মুক্তি পাবে টাইগার-৩, অগ্রিম টিকিট বুকিং-এ ভিড়





