জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সিএন্ডজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২নারীসহ ৫ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম জানান ,মৃতরা হচ্ছেন সিএন্ডজি চালক আমজাদ হোসেন (৫১), সিএন্ডজি যাত্রী নাফিজ (২৩), সিরাজুল ইসলাম (৬০), শাহনাজ বেগম (৪৫) ও শাহিনুর বেগম (৩৮)। এ দুর্ঘটনায় ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিএন্ডজি যাত্রী লায়লা নাসরিন জাহান লাভলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএন্ডজি জয়পুরহাট থেকে ক্ষেতলালের দিকে যাওয়ার সময় এবং ট্রাক ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে আসার সময় মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান শাহিনুর বেগম ও সিএন্ডজি চালক আমজাদ হোসেন। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরে মারা যান নাফিজ ও সিরাজুল ইসলাম মারা যান এবং গুরতর আহত অবস্থায় শাহনাজ বেগম ও লায়লা নাসরিন জাহান লাভলী কে জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর মারা যান শাহনাজ বেগম বলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শহিদ হোসেন জানান।
আরও পড়ুনঃ তুরস্কে ভূমিকম্প; ভবন নির্মাণকারী ১১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা





