জাতীয় ফিচার

জনগণই বিএনপির শক্তি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে দলের সকল শক্তির উৎস হিসেবে উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের ইচ্ছা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “স্বাধীনতার পর দেশে এক স্বৈরশাসকের উত্থান হয়েছিল। গণতন্ত্রের পক্ষের সব শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে গুপ্ত স্বৈরাচার আবারও মাথা তুলতে পারে। তাই দেশ গড়তে ঐক্যের কোনো বিকল্প নেই।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। স্বৈরাচারের পতন ঘটেছে, এখন দেশকে নতুন করে গড়তে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি উল্লেখ করেন, গত ১৬ বছর দেশে ডাকাতি চলেছে। তিনি বলেন, “এখন এই দেশকে পুনর্গঠন করতে হবে। জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। পুনর্গঠনের পরিকল্পনা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র