জাতীয় ফিচার

“জঙ্গি ছিনতাইয়ে নিরাপত্তা বাহিনীর কেউ যুক্ত থাকলে শাস্তি দেওয়া হবে”

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে।

আজ বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্বপরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এ কাজ করেছে।

১০ তারিখে বিএনপির সমাবেশ সম্পর্কে তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে। এমনটাই তারা বলে আসছে। ১০ তারিখের গণ-জমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

আরও পড়ুনঃ বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই বিএনপি রাস্তায় সমাবেশ করতে চায় : তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

2 Comments

  1. ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু - tathyasangjog

    November 23, 2022

    […] আরও পড়ুনঃ “জঙ্গি ছিনতাইয়ে নিরাপত্তা বাহিনীর কে… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র