জাতীয়

চুরি করে চুরির টাকায় কক্সবাজার ঘুরতেন তারা

চুরি করে চুরির টাকায় কক্সবাজার ঘুরতেন তারা

চুরি করে চোরাই পণ্য বিক্রি করে সে টাকা দিয়ে ঘুরে বেড়ানোই তার শখ। এমনকি সে টাকায় সব বন্ধুকে কিনে দিতেন একই রকম পোশাক।

পুলিশ জানিয়েছে, মালিকের দেয়া চাবি নকল করে ফরহাদ ও তার বন্ধুরা এক দোকানেই চুরি করেছে ১৮ ভরি স্বর্ণের গহনা। স্বর্ণ চুরি ও এসব মালামাল কেনার সঙ্গে জড়িত ১১ জন ধরা পড়েছে পুলিশের হাতে। সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা মার্কেটের সততা জুয়েলার্সর তালা খুলে স্বর্ণের গহনা চুরি করার পর মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন। চুরি করা এসব গহনা বিক্রি করে সবাই একই রকমের পোশাক কিনে রওনা দেন কক্সবাজারের উদ্দেশে। সেখানে চলে ঘোরাঘুরি আর মাদকগ্রহণ। এভাবেই চুরির টাকায় তাদের শখ পূরণ চলে একাধিকবার।

আরও পড়ুনঃ বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের

দোকানের মালিক বলছেন, শারীরিক অসুস্থতার কারণে পাশের দোকানের কর্মচারী ফরহাদকে নিয়োগ দেন প্রতিদিন দোকান খোলা আর বন্ধের কাজে। এই সুযোগে নকল চাবি তৈরি করে রাখে ফরহাদ। অবশ্য বেশকিছু দিন ধরেই চুরি করছিল। প্রথমে বুঝতে পারিনি। এবার বেশি করে নেয়ায় বুঝতে পারলাম।

পুলিশ বলছে, চক্রটি স্বর্ণের গহনা চুরি করে বিক্রি করতো বিজিবি গেটের কিছু ব্যবসায়ীর কাছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান হারুন অর রশিদ বলেন, বাজারে গহনার ভরি যেখানে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে সেখানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা ভরি হিসেবে বিক্রি করে। এসব চোরাই সিন্ডিকেটের কারণে তাদের ধরা যাচ্ছে না। তারপরও আমাদের অভিযান চলছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র