চিনির শুল্ক কমাতে সুপারিশ জানালো বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয় চিনির শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে । ফলে শিগগিরই চিনির ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে।
বাজারে প্যাকেটজাত চিনি সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।
তাই রমজানের আগে বাজারে চিনির দামের লাগাম টেনে ধরতে শুল্ক কমানোর সুপারিশ করে এনবিআরে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে চিঠি পেয়ে হিসাব কষছে এনবিআর।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারে জন্য এনবিআরে চিঠি দেয়া হয়েছে। এনবিআর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি





