চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার পেলেন সুভান্তে প্যাবো
আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য ২০২২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে প্যাবো।
সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ী হিসেবে এই বিজ্ঞানীর নাম ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ‘তাইওয়ানে এখনই হামলা করবেনা চীন’
অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়। সেই হিসাবে আজ থেকে শুরু হচ্ছে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা। অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা






রসায়নে নোবেল পুরষ্কার জিতলেন ৩ বিজ্ঞানী - tathyasangjog
October 3, 2022[…] […]