চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চাঁদপুরের হাজীগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই সবুজ (২৫) নামের একজনের মৃত্যু হয়। বাকি দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন। একজনের মরদেহ থানায় নেওয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে।
আরও পড়ুনঃ মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী





