চলতি মাসেই চালু করা হচ্ছে মর্টগেজ ডাটা ব্যাংক
বন্ধক দেওয়া জমি একাধিকবার বন্ধক, ক্রয়-বিক্রয় বা নামজারি সংক্রান্ত জালিয়াতি রোধে চলতি মাসেই মর্টগেজ ডাটা ব্যাংক চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
আজ রোববার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনারদের সঙ্গে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, মর্টগেজ ডাটা ব্যাংকের মাধ্যমে ব্যাংক, সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস বা নাগরিকগণকে জমির বন্ধক সংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করার সুযোগ দেয়া হবে। এতে বন্ধককৃত জমি নতুন করে বন্ধক, ক্রয়-বিক্রয় বা নামজারি করার সুযোগ থাকবে না।
তিনি বলেন, অর্থ ঋণ আদালতের রায়ের ভিত্তিতে নামজারি সহজীকরণে বন্ধকি ডাটাবেজকে ব্যবহার করা যাবে। এতে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনার জন্য তথ্য সংগ্রহ সহজতর হবে এবং ঝুঁকি হ্রাস পাবে। নতুন এই সিস্টেমের কারণে দেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুনঃ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু






"ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে" - tathyasangjog
November 13, 2022[…] […]
মানসিক হাসপাতালে প্রেম থেকে পরিণয় - tathyasangjog
November 13, 2022[…] […]
ইস্তাম্বুলের ব্যস্ততম সড়কে বিস্ফোরণে নিহত ৬ - tathyasangjog
November 13, 2022[…] […]
খেরসনে ৪০০ যুদ্ধাপরাধ করেছে রাশিয়া - tathyasangjog
November 13, 2022[…] […]