জাতীয় ফিচার

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ১৩ ট্রলারডুবি

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ১৩ ট্রলারডুবি

কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে ১৩টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ১৩ ট্রলারের মধ্যে ৭টি ভেঙে গেছে। অন্যগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার দুপুর ১২টার দিকে উপকূলের পশ্চিম-পূর্ব সৈকতের তীরে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে সেন্টমার্টিনে দমকা হওয়া চলছে। সাগরের উত্তাল ঢেউ ও উচ্চ জোয়ারের তোড়ে দুপুর ১২টার দিকে ঘাটে অপেক্ষারত ১৩টি মাছধরার ট্রলার ডুবে যায়। এর মধ্যে ৭টি ভেঙে গেছে।

তিনি জানান, স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক বেশি উত্তাল সাগরের ঢেউ ও উচ্চ জোয়ারে এসব ট্রলার ক্ষতিগ্রস্ত হয়। ভোর থেকে দুপুর পর্যন্ত দ্বীপের অর্ধশত গাছ ভেঙে সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে স্বেচ্ছাসেবকদের নিয়ে এসব গাছ সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছেন তারা।

এদিকে কক্সবাজার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, বর্তমানে কক্সবাজার বন্দরকে ৬নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মধ্যরাত থেকে দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এ সময় বাতাসে সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এ সময় পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ১০-১২ ফুট বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে। চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ২৫ অক্টোবর আঘাত হানতে পারে ‘ঘূর্ণিঝড় সিত্রাং’

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র