জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় নিহত দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিকুজ্জামান (২৬) ও ট্রাকচালক সোহাগ (৩০)। এর মধ্যে আশিকুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর সোহাগের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু নাঈম মো. তোফাজ্জেল হক বলেন, গোপীনাথপুর এলাকায় মহাসড়কের পাশে একটি বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসের সুপারভাইজার আশিক ও এক যাত্রী এবং ট্রাকচালক সোহাগ ঘটনাস্থলে মারা যান।

রিপোর্টার

About Author

2 Comments

  1. দেশে ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু - tathyasangjog

    November 18, 2022

    […] আরও পড়ুনঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ […]

  2. পাকিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ২০ - tathyasangjog

    November 18, 2022

    […] আরও পড়ুনঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র