দেশ সংযোগ

গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ভারতের গুজরাটে দুটি ট্রাকের সংঘর্ষে পাঁচজন নারী ও তিনজন শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছন আরও ১৩ জন।

শুক্রবার সকালে গুজরাটের আহমেদাবাদ জেলার বাগোদারা গ্রামের কাছে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মিনি ট্রাকের ধাক্কা লাগে। এতে ১০ জন নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

এ বিষয়ে আহমেদাবাদ গ্রামীণ পুলিশ বিভাগের একজন কর্মকর্তা বলেন, শুক্রবার সকালের সড়ক দুর্ঘটনায় পাঁচজন নারী, দুইজন পুরুষ ও তিনজন শিশু নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ‍মিনি ট্রাকটিতে খেদা জেলার সোলকা গ্রামের ২৩ জন যাত্রী ছিলেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানতে পারনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে বোগোদারা পুলিশ।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য