জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

গণতন্ত্র রক্ষায় ভোটের কোনো বিকল্প নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন নিয়ে দেশে যে বিতর্ক হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। গণতন্ত্র রক্ষায় ভোটের কোনো বিকল্প নেই৷ নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন উপলক্ষে গঠিত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধানী কমিটির প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনী ৩০০ আসনের জন্য ৩০০টি অনুসন্ধানী কমিটি গঠন করেছে কমিশন। যারা ভোটের আচরণবিধি পর্যবেক্ষণ করবেন।

নির্বাচন নিয়ে বাইরে থেকে থাবা আসছে এটা দুর্ভাগ্যজনক এমন কথা জানিয়ে তিনি আরও বলেন, দেশের জনগণ ও গার্মেন্টসকে বাঁচাতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। কারচুপির কোনো সুযোগ নেই।

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্ত্রিসভার সবাই পেয়েছেন মনোনয়ন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র