জাতীয় ফিচার

গণতন্ত্রের বিকাশ শেখ হাসিনার সরকারের আমলেই হয়েছে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন,, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্রের শেকড় শক্ত করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। গণতন্ত্রের বিকাশ শেখ হাসিনার সরকারের আমলেই হয়েছে।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ সরকারের মেয়াদ ৫ বছর, ৫ বছরের মেয়াদ শেষে সংবিধানে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। নির্বাচন সঠিকভাবে ও সঠিক সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান আনিসুল হক।

তিনি বলেন, আমাদের কাছে, শেখ হাসিনা সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করা হয়েছিল জনগণের কাছে সেসব অঙ্গীকার, সেসব অঙ্গীকারের যেগুলো এখনও শেষ হয়নি সেগুলো শেষ করা।

পদ্মা সেতু ও মেট্রোরেল চালু ছিল ২০২২ সালের সবচেয়ে বড় সাফল্য জানিয়ে আইনমন্ত্রী বলেন, ঢাকা ময়মনসিংহ ও সিলেটসহ এ বছর যত উন্নয়ন প্রকল্প শেষ হওয়ার কথা সে ইনশাল্লাহ সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সেসব প্রকল্পগুলো শেষ করবো।

বিএনপি এখন মাঠে আছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন কী করতে পারবেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে দল নির্বাচনে আসেনি, সেটা তো আমাদের দায়িত্ব না। আগামী নির্বাচন যখন হবে আশা করব সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে। জনগণের ভোট দেওয়ার যে অধিকার রয়েছে সেটার মধ্যে কেউ যদি বাধাগ্রস্ত করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেবে।

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, কোনো বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী আইন রক্ষার্থে আইনানুগভাবে ব্যবস্থা নেবে।

নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা যায় কিনা- এ বিষয়ে মন্ত্রী বলেন, সেটা আপনারা দেখবেন।

 

আরও পড়ুনঃ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত

রিপোর্টার

About Author

2 Comments

  1. "বিনামূল্যে বই বিতরণ সরকারের বড় সাফল্য" - tathyasangjog

    January 1, 2023

    […] আরও পড়ুনঃ গণতন্ত্রের বিকাশ শেখ হাসিনার সরকারের… […]

  2. "ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপি ইতিবাচক ধারায় ফিরবে" - tathyasangjog

    January 1, 2023

    […] আরও পড়ুনঃ গণতন্ত্রের বিকাশ শেখ হাসিনার সরকারের… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র