জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“খুব শিগগিরই ওমান ভিসা স্থগিতাদেশ তুলে নেবে”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা তাদের (ওমান) কাছ থেকে প্রতিশ্রতি পেয়েছি, খুব শিগগিরই তাদের দেশ আমাদের জন্য ভিসা স্থগিতাদেশ তুলে নেবেন। কিন্তু খুলে দেয়ার আগ পর্যন্ত ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন, তারা যেতে পারবেন এতে কোনো অসুবিধা নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও সেখানে উপস্থিত ছিলেন।

শাহরিয়ার আলম বলেন, ভবিষ্যতে যারা যাবেন, তাদের জন্য আমাদের বার্তাটি থাকবে-অবশ্যই কাগজপত্র যাচাই-বাছাই করে চাকরি নিশ্চিত করে আপনারা সেখানে যাবেন। ওমান যে বাংলাদেশের ভিসা স্থগিত করেছে এটি অস্থায়ী-এর আগে দক্ষিণ এশিয়ার কয়েকটি রাষ্ট্রের বিরুদ্ধে করা হয়েছিল, মাস দুয়েক পরে তা ঠিক করে নেয়া হয়েছে।

শাহরিয়ার আলম আরও বলেন, যারা শ্রমবাজার নিয়ে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ কোনো বাজারেই কিন্তু সীমাহীন চাহিদা থাকে না। আর সম্প্রতি দেখা গেছে, যে চুক্তি, যে কাগজপত্র বা যে প্রত্যাশা নিয়ে তারা গেছেন, সেটা তাদের জন্য পরিপূর্ণ হয়নি। তার মানে, এখানে কিছু ব্যত্যয় হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের সীমিত সম্পদ অপব্যবহার করে মধ্যস্বত্বভোগীরা বাংলাদেশকে এমন একটি পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন, যাতে আমাদের দুর্নাম হয়ে যেতে পারে। যেটা আমরা কখনোই চাই না। জমি বিক্রি করে কিংবা ঋণ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় মধ্যস্বত্বভোগীরা। সেটা আমরা চাই না।

প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই-সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু অপপ্রচার হচ্ছে। যখনই কোন বিদেশ সফর হয়, তখন শ্রমবাজার অগ্রাধিকার পায়। সকল অংশীজনদের সাথে কথা হয়। অবৈধভাবে কেউ যাতে অভিবাসী না হয় সেই অনুরোধ জানানো হলো। সব কিছু খুইয়ে বিদেশ গিয়ে নিঃস্ব হবার কোনো দরকার নেই।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র