খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা যায়।
প্রেস উইং সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেয়া হয়।
এরআগে, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট (টিপস) পদ্ধতিতে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছিলেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
পরে ২৭ অক্টোবর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
আরও পড়ুনঃ আনসার আল ইসলাম’র প্রশিক্ষণ প্রধানসহ ৬ সদস্য গ্রেফতার





