জাতীয় ফিচার

ক্রানস-মন্টানা অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্রানস-মন্টানায় নববর্ষ উদযাপনের সময় ‘লে কনস্টেলেশন’ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং ১১৯ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২ জানুয়ারি) সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গি পারমেলিনকে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা এই সমবেদনা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিকেলে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “সুইজারল্যান্ডের ক্রানস-মন্টানা স্কি রিসোর্টে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে বহু মূল্যবান প্রাণহানির সংবাদে আমি গভীরভাবে শোকাহত।” তিনি আরও বলেন, “গভীর শোকের সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার প্রতি এবং আপনার মাধ্যমে নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সুইস কনফেডারেশনের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “এই গভীর বেদনা ও শোকের সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সঙ্গে রয়েছে। মহান আল্লাহ যেন নিহতদের আত্মাকে শান্তি দান করেন এবং তাঁদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।” আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করি।”

ঘটনাটি ঘটে ১ জানুয়ারি ভোররাতে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চ্যাম্পেইন বোতলে লাগানো স্পার্কলার (আতশবাজি) ছাদের কাছে নেওয়ায় আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে অনেকেই তরুণ। আহতদের অনেকের অবস্থা গুরুতর; তাদের সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সুইজারল্যান্ডে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই মর্মান্তিক ট্র্যাজেডি সুইজারল্যান্ডের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। জাতি শোকাহত এবং নিহতদের স্মরণে প্রার্থনা করছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র