জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে”

কেউ পছন্দ করুক বা না করুক; ইসি নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ শনিবার বিকেলে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত দ্বিতীয় ধাপের সংলাপ শেষে একথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেছেন, , আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করে কমিশন। তাদের (বিএনপি) প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আসুন। কিভাবে নির্বাচনে আসবেন সেটা আমরা চার্ট করে দিতে পারব না। আপনাদের জন্য শুভকামনা থাকবে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে সফল হউন সেই শুভকামনা থাকবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ইতিবাচক ছিল। কিছু কিছু দল দাবি করেছে, পরিবেশ অনুকূল নয়। আমরাও সেটি সমর্থন করি।

শনিবার নিবন্ধিত ৪৪টি দলের সঙ্গে বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন। এতে সকালে ২২টি এবং বিকেলে ২২টি দল অংশগ্রহণের কথা ছিল। কিন্তু সকালে বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৩টি দল অংশ নিয়েছে।

বিকেলে দ্বিতীয় ধাপের সংলাপেও ১৩টি দল অংশ নিয়েছে।

আরও পড়ুনঃ শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র