জাতীয় ফিচার

“কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতি বরদাশত করা হবে না”

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোনো ধরনের প্রশ্রয় দেয়া ও বরদাশত করা হবে না। সবাই মিলে কাজ করতে হবে। দেশের মানুষকে বেশি করে ফসল ফলানোর জন্য আরও উৎসাহ দিতে হবে।

শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে জানিয়ে আব্দুস শহীদ বলেন, ‘আমরা কৃষকদের আরও কাছে যাব, উঠান বৈঠক করব। তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করব, সমস্যা সমাধানে উদ্যোগ নেব।’

আব্দুস শহীদ বলেন, উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে। কারণ, খাদ্যপণ্যের মজুত না থাকলে, হঠাৎ করে বাজারে দাম বাড়লে, বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই শিগগিরই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ “২০ হাজার টাকার বিনিময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া হয়েছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র