জাতীয়

কুষ্টিয়ায় ২২ মামলার আসামি গ্রেপ্তার

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

২২টি মামলার মধ্যে তিনটিতে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন হাবু মণ্ডল নামের এক ব্যক্তি। এরই মধ্যে তিনি ভারতে পালিয়েছিলেন। সেখানে থেকে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা–পুলিশ।

এ বিষয়ে পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি থানায় একযোগে ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী পরোয়ানাভুক্ত, এজাহারনামীয়সহ অন্যান্য আসামি গ্রেপ্তার এবং মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানের প্রথম দিনেই হাবুকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ রাজনীতিতে হেরে যাবার ভয়ে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাবু মণ্ডল বাংলাদেশের অন্যতম পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী। মাদকের তিনটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তাঁর। অন্য একটি মাদক মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড হয়েছে তাঁর। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ২২টি মামলা আছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, হাবু মণ্ডল খুবই দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। এলাকায় তাঁর অনেক লোক। সীমান্ত এলাকায় মাদকের ব্যবসা করেন তিনি। চোরাপথে সীমান্ত পাড়ি দিয়ে মাঝেমধ্যে ভারতে পালিয়ে থাকেন। সেখানে সংসারও আছে তাঁর।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র