জাতীয় ফিচার

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন । নতুন করে কিরগিজস্তানে শিক্ষার্থীদের ওপর হামলা হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যেই উজবেকিস্তানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত পৌঁছাবেন বিশকেকে। পরে তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাজ করবেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এরআগে, রোববার (১৯ মে) ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, কিরগিজস্তানে বাংলাদেশের কোনো মিশন নেই। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সমদূরবর্তী দায়িত্বের অংশ হিসেবে কিরগিজস্তানের দেখভাল করেন। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামকে বাংলাদেশি ছাত্রদের নিরাপত্তায় কিরগিজস্তানে যেতে বলা হয়েছে।

 

আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম বাড়লো

 

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র