জাতীয় ফিচার

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৪০

কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৩২ জনকে।

বুধবার স্থানীয় সময় সকালে কাজাখস্তানের আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের ৮৪৩২ মডেলের একটি যাত্রীবাহী বিমান। মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ৫ ক্রুসহ ৭২ জনের বেশি আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রজনি শহরের উদ্দেশে যাত্রা করে বিমানটি। ভারি কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করে বিমানটি। আকতাউ বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্তের আগে আকাশে বেশ কয়েকবার চক্কর দেয় বিমানটি। এসময় জরুরি বার্তাও দেয় বিমানটি।

কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায়, যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ৬ জন কাজাখস্তানের, ৩ জন কিরগিজস্তানের ও ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া প্রাথমিকভাবে জানায়, বিমানটি একটি পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি পরিস্থিতির শিকার হয়ে আকতাউ শহরে অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র