জাতীয়

করাচিতে পুলিশ সদর দফতরে হামলায় নিহত ৯

পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে অতর্কিত হামলায় বেসামরিক নাগরিকসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

এ বিষয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। চার ঘণ্টার অভিযানের পর পুলিশ প্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান।

শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরে পুলিশ প্রধানের কার্যালয় লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এসময় পুলিশ সদর দফতরে বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানায় কর্তৃপক্ষ। তবে হামলার সময় পুলিশ প্রধান করাচিতে না থাকলেও এ ঘটনায় ৪ পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন হতাহত হন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র