কন্যা সন্তানের পিতা হলেন লিটন দাস
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস কন্যা সন্তানের পিতা হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তার কন্যা পৃথিবীর মুখ দেখেছে।
ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ছোট্ট রাজকন্যার আগমনে আমরা ধন্য হয়েছি। মা ও শিশু দুজনই ভালো আছে। অনুরোধ রইল, আমাদের জন্য দোয়া করবেন।
চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। বিসিবির সূত্র মতে, স্ত্রীর পাশে থাকতে সিরিজের প্রথম টেস্টটি খেলতে চান না লিটন। প্রথম টেস্ট থেকে ছুটি চেয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।
তবে বিসিবির সূত্র জানিয়েছে, লিটনকে ছুটি দেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড।





