বিশ্ব সংযোগ

কঙ্গোয় বন্যা ও ভূমিধস; ৪০ জনের মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বন্যা ও ভূমিধসে ৪০ জনের প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে রাতভর বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয় বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

দেশটির এক কর্মকর্তা বলেন, বন্যা ও ভূমিধসে বুকাভু শহরে ২০ জন এবং ৫০ কিলোমিটার দূরের বুরিনি গ্রামের ২০ জন নিহত হয়েছেন।

দেশটির বুকাভু শহরের কর্মকর্তা ইম্যানুয়েল মাজিভুনো কালিম্বা বলেন, কখনো কখনো বর্জ্য থাকায় শহরের পানি চলাচলের মূল রাস্তা বন্ধ হয়ে যায়। যার ফলে বৃষ্টির পানি বেরিয়ে যেতে পারে না এবং বন্যা সৃষ্টি হয়ে বাড়িঘরের ক্ষতি করে।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কাদার ভেতর থেকে একজন নারীর মরদেহ টেনে তুলতে দেখেছেন।

আরও পড়ুনঃ “সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেয়া হবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা