জাতীয়

কক্সবাজারে ১০ কোটি ৬৬ লাখ টাকার আইস সহ যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় বস্তায় দুই কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া আইসের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।

শনিবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে অভিযান চালিয়ে আইসসহ ওই যুবককে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাকে আটক যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষইয়ে বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার থেকে সন্দেহজনক ২/৩ জনকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মিয়ানমার দিকে দৌড়ে পালানোর চেষ্টা চালায়।

এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ছোট একটি বস্তা থেকে পাওয়া যায় দুই কেজি ১৩২ গ্রাম আইস। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।

আরও পড়ুনঃ রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র