জাতীয়

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

কক্সবাজারের হোটেল সী-আলিফ নামে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে দুই ছেলেসহ বাবা নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার বিকাল ৩টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ১৪ ফেব্রুয়ারি সকালে দুই ছেলে ও এক মেয়েসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন জেবিন ও সুমা দে। ঠিকানা উল্লেখ করেন চট্টগ্রামের বাঁশখালী। ১৭ ফেব্রুয়ারি তাদের রুম ছাড়ার কথা ছিল। সেই হিসেবে বেলা সাড়ে ১১টায় কর্মচারী সাখাওয়াত রুমে গিয়ে দেখেন ওই নারী ও শিশুর মরদেহ পড়ে রয়েছে।

কর্মচারী সাখাওয়াত বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত রুমে গিয়ে কয়েকবার ডাকি। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে ম্যানেজারের নির্দেশে মাস্টার কি (অতিরিক্ত চাবি) দিয়ে তালা খুলে দেখি নারী ও শিশুর মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ “অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ভূমিকা রাখতে হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র