এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণা বিইআরসির
ভোক্তাদের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দামে আরেকটি হ্রাস ঘোষণা করা হয়েছে।
অক্টোবর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত জানিয়েছে, যা সন্ধা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১,২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে অক্টোবরের দাম ঠিক করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বরে সবশেষ সমন্বয়ে সেপ্টেম্বরে ৩ টাকা কমিয়ে ১,২৭০ টাকা নির্ধারিত হয়েছিল। একই দিনে অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা করা হয়েছে।
২ সেপ্টেম্বরে সবশেষ সমন্বয়ে ১৩ পয়সা কমিয়ে সেপ্টেম্বরে দাম ৫৮ টাকা ১৫ পয়সা ছিল।
বিইআরসির বিজ্ঞপ্তিতে উল্লেখ, অক্টোবরে সৌদি আরামকোর প্রোপেন (৪৯৫ ডলার) ও বিউটেন (৪৭৫ ডলার) এবং ৩৫:৬৫ অনুপাতে গড় ৪৮২ ডলার বিবেচনায় দাম সংশোধন করা হয়েছে।





