এমপি আনার হত্যা: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু আটক
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম অপু জানান, তাকে আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন। তবে তিনি এখনও নিশ্চিত নন।
এর আগে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬ জুন রাতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর ৮ জুন সংসদ সদস্য আনারকে হত্যার উদ্দেশ্যে করা অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আরও পড়ুনঃ মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী





