বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে বিরান করে দেওয়া: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, দের একজন সাহেব আছেন, উনি লন্ডন বসে ইংলিশ স্যুপ-বিফ খেয়ে বাংলাদেশের মানুষ কীভাবে মারতে হয় এটা শেখায়। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষকে অত্যাচার করে বাংলাদেশকে বিরান করে দেওয়া।
আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের কসবার বাদৈর ঈদগাহ মাঠে এক সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে এমন একটি সংস্কৃতির জন্ম দিয়েছিল বিএনপি-জামায়াত, তাদের লোক হত্যাকাণ্ড ঘটালে এর কোনো বিচার হবে না। আমরা ভয় পেতাম, আমি-আপনি হত্যার শিকার হলে আমাদের ছেলে মেয়েরা বিচার পাবে না। আমাদের পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। তার বিচার আমরা পাইনি।
সভায় মন্ত্রী আরো বলেন, আজকে বাংলাদেশের যেকোনো নাগরিকের প্রতি অন্যায় হলে সেই বিচার হয়। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে পেরেছেন যে তাদের প্রতি অন্যায় হলেও বিচার পাবেন।
আরও পড়ুনঃ “বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে জনগন সাড়া দিচ্ছে না”





