এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।
৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডের ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।
এদিকে, দুপুর ২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছিয়ে যাওয়া চট্টগ্রাম, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।
এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
আরও পড়ুনঃ আগুন সন্ত্রাসীদের সাথে সংলাপ করা যায় না: তথ্যমন্ত্রী






এবছর এইচএসসিতে পাসের হার ৭৮.৬৪ শতাংশ - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা; জিপিএ-৫ কমেছে - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
"যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের সহানুভূতি দেখাতে হবে" - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
ভারতে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৪ - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
"সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে দিনে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে" - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
"জনগণই আমাদের শক্তি এবং আমরা কারো ওপর নির্ভরশীল নই" - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
বিএনপি এলে নির্বাচন অর্থবহ হবে: সিইসি - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
নড়াইলে নৌকার মনোনয়ন পেলেন মারশাফি; মাগুরা-১ আসনে সাকিব - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]
তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্ত্রিসভার সবাই পেয়েছেন মনোনয়ন - Tathya Sangjog
November 26, 2023[…] আরও পড়ুনঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ […]