জাতীয় ফিচার

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 'এক থাকার আহ্বান'

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার বিকেলে দুবাই থেকে তাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন।

অন্তর্র্বর্তী সরকার প্রধান প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান।

ড. ইউনূস এক শোক বার্তায় বলেন, ‘তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন প্রাজ্ঞ আইনজীবী যিনি অন্তর্র্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনসহ হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি একজন দক্ষ আইনজীবী এবং আইনি তৎপরতা, ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক জনগণের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র