জাতীয় ফিচার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস; নিহত ৯

ভারী বৃষ্টিতে পাহাড়ধসে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশু ও নারীসহ নয়জন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে একাধিক ক্যাম্প এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহতদের মাঝে স্থানীয় কিশোরসহ দুজন বাংলাদেশি বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উখিয়ার ৮নং ইস্টের ব্লক বি/৮২ এর বাসিন্দা মো. আনোয়ারের ছেলে মো. হারেছ (৪), ক্যাম্প ৯ এর ব্লক আই/৪ এর বাসিন্দা আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮), ব্লক আই/৯ এর বাসিন্দা মো. জামালের ছেলে মো. সালমান (৩), ক্যাম্প ১০ এর ব্লক এফ/১০ এর বাসিন্দা লাল মিয়ার ছেলে আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২), আবুল কালামের মেয়ে আবু মেহের (২৪), শরীফ হোসেনের মেয়ে জয়নব বিবি (১৯), ক্যাম্প-৯ এ অবস্থান করা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকার আলী জুহারের ছেলে হোসেন আহমেদ (৫০) ও ক্যাম্প-১৪ এর পাশে পালংখালীর থাইংখালীর শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)। ক্যাম্প-১৪ এর লাগোয়া বাড়িতে ভূমিধসে মারা যাওয়া আবদুল করিম স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

উখিয়া থানায় ওসি মো. শামীম হোসেন জানান, মঙ্গলবার মাঝ রাত থেকে কক্সবাজার জেলায় ভারী বর্ষণ শুরু হয়। শেষরাতে তা মুষলধারে রূপ নেয়। হয়ত এর কোনো একসময় চারটি ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ের মাটিচাপা পড়ে এক ক্যাম্পে চারজন, আরেক ক্যাম্পে তিনজন, আর দুই ক্যাম্পে একজন করে মোট নয়জন মারা যান। এদের মাঝে স্থানীয় কিশোরসহ দুজন বাংলাদেশি, বাকি ৭ জন রোহিঙ্গা।

ফায়ার সার্ভিস উখিয়া স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প থেকে খবর আসে পাহাড়ধসের। আমরা ঘটনাস্থলে গিয়ে ৯নম্বর ক্যাম্পে স্বামী-স্ত্রী ও ১০ নম্বর ক্যাম্পে ৪ জনকে মাটিচাপা অবস্থা থেকে উদ্ধার করেছি। বাকি তিন জনের মরদেহ আমরা উদ্ধার করিনি।

আরও পড়ুনঃ “প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি হবে কিনা জানা নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র