ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টার পর প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে। এবারের মতো হামলা সমাপ্ত বলেও জানিয়েছে ইরান।
অন্যদিকে ইসরায়েলজুড়ে হামলার সতর্ক সংকেত বাজানো হচ্ছে। দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তারা আরও বলেছে, যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত বা পতনের।
তিন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানের পরিকল্পিত হামলার লক্ষ্য তিনটি সামরিক বিমানঘাঁটি এবং তেল আবিবের উত্তরে অবস্থিত একটি গোয়েন্দা সদর দপ্তর। মঙ্গলবার দুপুরে ওই সদর দপ্তর খালি করে ফেলা হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওই সময় ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় থাকা ইরানি শীর্ষ কমান্ডারদের হত্যা করেছিল। তখন উভয় পক্ষই বড় ধরনের যুদ্ধ এড়াতে চেয়েছিল।
কিন্তু কূটনীতিক ও বিশেষজ্ঞরা বলছেন, এখন পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা অনেক বেশি। ইরানের নতুন হামলার পর ইসরায়েল পাল্টা আঘাত করতে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুনঃ “শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করা হবে”






তেহরানের হুশিঁয়ারি উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা - Tathya Sangjog
October 2, 2024[…] এর আগে গত মাসের শেষের দিকে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। হাসান নাসরাল্লাহ ইসরায়েলি হামলায় নিহতের ঘটনাসহ বেশ কিছু বিষয়ের জবাবে ইসরাইলে হামলা চালায় ইরান। […]