“ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া”
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত। তবে কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।
আজ রোববার রুশ টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন একথা বলেন।
তিনি বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে বিষয়টি এখন তাদের ওপরই নির্ভর করছে, আমাদের ওপর নয়।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে সবচেয়ে মারাত্মক এবং ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে মস্কো ও পশ্চিমা দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের সূত্রপাত হয়।
রাশিয়া বলছে, তাদের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা লড়াই করবে। অন্যদিকে, ইউক্রেন বলেছে, ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়াসহ প্রতিটি রাশিয়ান সেনাকে তাদের সব অঞ্চল থেকে বহিষ্কার না করা পর্যন্ত তারা বিশ্রাম নেবে না।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কাটবেন মেট্রোরেলের প্রথম টিকিট






১ জানুয়ারি থেকে শুরু বানিজ্যমেলা - tathyasangjog
December 25, 2022[…] […]