জাতীয়

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারাচ্ছে রুশ সেনারা

রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনের কৃষ্ণসাগর অঞ্চলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্র থেকে এ কথা জানা গেছে।

আরও পড়ুনঃ ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ১৫

ইউক্রেনে অভিযানের শুরুতে মস্কো দিনিপার নদীর তীরবর্তী দুদচানি গ্রাম দখলে নিয়েছিল। কিন্তু প্রকাশিত মানচিত্রে দেখা গেছে এটি আর রুশ সেনাদের দখলে নেই। তাদের পিছু হটিয়ে ইউক্রেন বাহিনী এ অঞ্চল এখন নিয়ন্ত্রণে নিয়েছে। এমনকি উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের অসকিল নদী তীরবর্তী পশ্চিমাঞ্চলও রুশ সেনাদের নিয়ন্ত্রণে নেই। কিয়েভ বাহিনীর পাল্টা হামলায় তারা পিছু হটতে বাধ্য হয়েছে।

এদিকে ইউক্রেন বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, খেরসন অঞ্চলে রাশিয়ান বাহিনীর মনোবল ভেঙে পড়েছে। তারা পিছু হটছে এবং অস্ত্র ভান্ডার ও ব্রিজগুলো ধ্বংস করছে। কারণ তারা চাচ্ছে আমাদের সৈন্যদের আক্রমণকে ধীর গতি করতে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র