জাতীয়

ইউক্রেনের ইজিয়ামের গণকবরে ৪৪০ লাশ পাওয়ার দাবি

ইউক্রেনের ইজিয়ামের গণকবরে ৪৪০ লাশ পাওয়ার দাবি

ইউক্রেনের দখলমুক্ত পূর্বাঞ্চলীয় ইজিয়াম শহরে একটি গণকবরে অন্তত ৪৪০ জনের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এ বিষয়ে গতকাল খারকিভ অঞ্চল পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা সেরহেই বলভিনভ বলেন, ইজিয়াম শহরে একটি গণকবরের সন্ধান পেয়েছেন তাঁরা। সব কটি লাশের ফরেনসিক পরীক্ষা হবে। আমি বলতে পারি, এটা দখলমুক্ত কোনো এলাকার অন্তর্ভুক্ত একটি বড় শহরের বৃহত্তম গণকবরের একটি। এক জায়গা অন্তত ৪৪০ জনের লাশ সমাহিত করা হয়েছে। গণকবরটিতে যাঁদের মরদেহ পাওয়া গেছে, তাঁদের কেউ কেউ গোলার আঘাত ও বিমান হামলায় নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ ইউক্রেনে শান্তির সম্ভাবনা খুবই কম: জাতিসংঘ মহাসচিব

সম্প্রতি রুশ বাহিনীর কাছ থেকে শহরটি দখলমুক্ত করেন ইউক্রেনের সেনারা। নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পর শহরটিতে গণকবর পাওয়ার কথা জানাল ইউক্রেন।

এদিকে ইজিয়াম শহরে প্রাণহানি ও গণকবরের জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে বুচা শহরে গণকবর পাওয়া যায়। ইজিয়ামের ঘটনাকে রাজধানী কিয়েভের উপকণ্ঠের বুচা শহরে গণকবর পাওয়ার সঙ্গে তুলনা করেছেন তিনি।

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র