জাতীয়

ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে কথা বলেছেন এবং উন্নত বিমান পরিবহন ব্যবস্থাসহ ইউক্রেনের আত্মরক্ষার প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ ইউক্রেনে জার্মান দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

মস্কোর সাথে ক্রিমিয়া উপদ্বীপের সাথে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর রুশ বাহিনী ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়তে শুরু করে। ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন।

এ প্রেক্ষিতে বাইডেনের সাথে কথা বলা শেষে জেলেনস্কি ট্ইুট করে বলেন, প্রতিরক্ষা সহযোগিতায় এখন আমাদের প্রথম অগ্রাধিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

কিয়েভ বলছে, রুশ বাহিনী দেশজুড়ে ৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র