খেলা ফিচার

ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ইংলিশদের ৫৬ বছরের আক্ষেপ আরও বাড়িয়ে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার পথে এগিয়ে গেল ফ্রান্স। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো।

শনিবার কাতারের আল বায়েত স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ম্যাচ শুরুর ১৬ মিনিটের মাথায় অউরিলিয়ে শুয়েমিনি দূরপাল্লার গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুতে ইংলিশদের সমতায় ফেরান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ৭৭ মিনিটে ফের ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিরুদ। সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইংল্যান্ডও। কিন্তু পেনাল্টি মিস করেন কেইন।

সমতায় ফেরার অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ইংল্যান্ড। এই জয়ের মধ্য দিয়েই সেমিফাইনালের টিকেট পেল এমবাপ্পেরা।

আরও পড়ুনঃ রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার