জাতীয় ফিচার

“আ’ লীগের সিদ্ধান্তে আজও পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ”

আওয়ামী লীগের আত্মঘাতী সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ ভারত থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা থেকে আজও বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ডাকে লাখো জনতা রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লংমার্চে অংশ নিয়েছিলেন। এর মূল লক্ষ্য ছিল ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ ও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বাংলাদেশের পানির সঠিক হিস্যা নিশ্চিত করা।

ফখরুল বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জনমতের তোয়াক্কা না করে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। আজ সেই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য এক ভয়াবহ জলবিপর্যয়ের রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, ভারত একতরফাভাবে ৫৪টি অভিন্ন নদীর পানি প্রত্যাহার করছে। এই কারণে দেশের উত্তরাঞ্চল মরুকরণের পথে। নষ্ট হচ্ছে কৃষি জমি। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারত আন্তর্জাতিক আইন ও চুক্তি উপেক্ষা করে পানি প্রত্যাহার করছে, যা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের এই সংকট নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র