জাতীয় ফিচার

আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে

দুবাইয়ে পলাতক পুলিশ খুনের মামলার আসামি আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারিসহ বিভিন্ন তথ্য সংগ্রহের চিঠি ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

আজ সোমবার চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, যে নামে চার্জশিট দেয়া হয়েছিল সেই নামে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য দেয়া চিঠি ইন্টারপোল গ্রহণ করেছে। এটা নিয়ে কাজ করা হচ্ছে। আরাভ খানের ডাকে তারকারা কী কারণে গেছেন সেটা নিশ্চয়ই তারা বলবেন। আমরা এই বিষয়ে খবর নেব। অনেক সময় দেখা যায়, একজন বিজ্ঞাপনের জন্য যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে গেলেই যে অপরাধে জড়িত থাকবে সেটা তো বলা যায় না। তবে বিষয়টি পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে।

আইজিপি আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সম্পূর্ণ রূপেই পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ত্রিপল আরসিসহ সবাই মিলে কাজ করছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে সব কাজ করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রতিটি ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন না যে আমরা ছাড় দিচ্ছি। যে ঘটনা ঘটছে একটি একটি করে ব্যবস্থা নেয়া হবে। যে ঘটনা ঘটছে বাংলাদেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ কক্সবাজারে সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র