আরও ৩৯৩৬৫টি ঘর গৃহহীনদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী
আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপে পবিত্র ঈদ-উল-ফিতরের আগে আরও ৩৯৩৬৫টি ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বাড়ি হস্তান্তর করেন তিনি।
এর আগে প্রথম ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি এবং তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি ঘর বিতরণ করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও ৩৯৩৬৫টি বাড়ি বিতরণের ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২,১৫,৮২৭টি।
প্রধানমন্ত্রী সাতটি জেলা এবং ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন। এর ফলে গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা নয়টি এবং উপজেলার সংখ্যা ২১১টি।
এর আগে তিনি পঞ্চগড় ও মাগুরাকে গৃহহীন-ভূমিহীনমুক্ত জেলা ঘোষণা করেন।
প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনরা দুই শতাংশ জমিতে ভালো মানের টিনশেড আধা-পাকা ঘর পাবে। পাশাপাশি প্রধানমন্ত্রী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশালের বানারীপাড়ার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
জমির মালিকানা স্বামী-স্ত্রী উভয়কে দেওয়া হয় এবং জমির রেজিস্ট্রেশন ও মিউটেশনও তাদের নামে দেওয়া হয়।
সরকার শুধু খাস জমিতে প্রকল্পের বাড়ি নির্মাণই করছে না, বাড়ি নির্মাণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কাছ থেকে জমি কেনা হচ্ছে।
আরও পড়ুনঃ খেলাধূলা উদার মন মানসিকতা গড়ে তোলে: প্রধানমন্ত্রী






রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জাতিসংঘকে জোরালো ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর - tathyasangjog
March 22, 2023[…] […]
"মার্কিন মানবাধিকার প্রতিবেদন পক্ষপাতদুষ্ট" - tathyasangjog
March 22, 2023[…] […]
অবৈধ ব্যক্তির হাতে গড়া অবৈধ দল হলো বিএনপি: ওবায়দুল কাদের - tathyasangjog
March 22, 2023[…] […]
রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ - tathyasangjog
March 22, 2023[…] […]