জাতীয় ফিচার

“আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার”

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট। তাই আরও বেশি করে বিদেশে আম রপ্তানি করতে চাই। আমের ব্র্যান্ডিং প্রয়োজন। আর আমরা সে লক্ষেই কাজ করছি। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা।

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমবাগান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য।

চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন আমের জাত রয়েছে। সবগুলোই সুন্দর এবং সুমিষ্ট। এ আমের প্রচার অত্যন্ত প্রয়োজন। প্রচার বাড়লে আম উৎপাদন বাড়বে।

তিনি আরও বলেন, এজন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমরা আমবাগান পরিদর্শনের আয়োজন করেছি। তারা নিজে চোখে দেখে সুপারিশ করবে এতে আম রপ্তানি বাড়বে। চাঙ্গা হবে আমাদের অর্থনীতি।

 

আরও পড়ুনঃ “তারেককে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র